ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ক্ষমতা নয়-মানবসেবা

ক্ষমতা নয়-মানবসেবা" এই আদর্শ নিয়ে সিংহের বাংলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী শামীম তালুকদার

নেত্রকোণার বারহাট্টায় ৪ নং আসমা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রাসেল আহমেদ রুমি

কলমাকান্দায় ২ কিলোমিটার কাঁচা সড়ক তরুণদের স্বেচ্ছাশ্রমে সংস্কার

পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশঝাড় সাবাড়ের অভিযোগ

ইশিবপুর ইউনিয়ন সাবেক ৩নং ওয়াট প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই

কচুয়াবাসীর জন্য সুখবর: কচুয়াতেই এখন বিদেশি ফর্মুলার কেমিক্যাল মুক্ত হোমমেড কেক!

লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য

সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে একদিনেই পৃথক দুই অভিযানে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ডিজেল সরবরাহ ও পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলনের অভিযোগে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

লালপুর থানার সামনে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভাই ভাই ওয়েল সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের সংরক্ষিত সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আনুমানিক ১৩০০ লিটার ডিজেল অবৈধ ইটভাটায় সরবরাহের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে পদ্মা নদীর চর থেকে অবৈধভাবে ভরাট বালু উত্তোলনের অভিযোগে শাহিন (৩৫) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এছাড়া গোপালপুর ফিলিং স্টেশনেও তেল বিতরণ কার্যক্রম মনিটরিং করা হয়। এ সময় এক বাইকারকে একাধিকবার তেল নেওয়ার কারণে জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়গুলো নিশ্চিত করে লালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, অভিযানে লালপুর থানা পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর উপজেলা টিম সহযোগিতা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

লালপুরে অভিযানে জরিমানা ১ লাখ: ডিজেল সরবরাহ ও বালু উত্তোলনে দৌরাত্ম্য

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ