ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ওসমানীনগরে কাবিখার ১২০ বস্তা চাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) এর বিপুল পরিমাণ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে অবস্থিত ‘আয়ান অ্যান্ড ইয়াকুব বিরিয়ানি হাউজ’ নামের একটি প্রতিষ্ঠান থেকে ১২০ বস্তা চাল জব্দ করা হয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে চালগুলো জব্দ করেন।

প্রাথমিক তদন্তে জব্দকৃত চাল সরকারি কাবিখা কর্মসূচির আওতাভুক্ত বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জব্দকৃত চালের মালিক হিসেবে চিহ্নিত ব্যবসায়ী মাসুম আহমদ আবির বৈধ লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

তবে অভিযুক্ত ব্যবসায়ী দাবি করেন, তিনি বৈধভাবে চাল ক্রয় করেছেন এবং লাইসেন্স প্রক্রিয়াধীন থাকায় জরিমানার মুখে পড়েছেন। তার দাবি অনুযায়ী, চালগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির কাছ থেকে কেনা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির মালামাল যেন কোনোভাবেই অপব্যবহার বা অবৈধভাবে মজুত না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ওসমানীনগরে কাবিখার ১২০ বস্তা চাল জব্দ, ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ