ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সোহেলর উঠান বৈঠক অনুষ্ঠিত

লালপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ২২,২৩০টাকা,৮ টি মোবাইল ফোন ও জুয়ার আলামত জব্দসহ আটক-৫

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার

সিলেটে UYBDS এর তারুণ্যের মানবিক জাগরণ ২০২৬ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক।

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে মারধর করে আটকে রেখে এক গৃহবধূকে (২১) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (৪ মে ২০২৬) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রেখে জোরপূর্বক গৃহবধূকে তুলে নিয়ে যায় তারা।

অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ভোরে স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগীর স্বামী আত্মীয়-স্বজনদের জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

চান্দিনা থানা-অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নির্দেশনায় এএসআই লক্ষণ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়।

আটককৃতরা হলেন—মো. মেহেদী হাসান তারেক (২৪), মো. আরিফ (৩৪), মো. ইসমাইল (৩৭) এবং মো. আশিক (৩১)। পুলিশ জানায়, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক।

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ