ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ১৭টি সিএনজি স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে অধিকাংশ পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাস, ট্রাক, সিএনজি ও প্রাইভেটকার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না। এতে আন্তঃজেলা পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।গ্যাস সংকটের কারণে জরুরি সেবা অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় লাইনে আটকে থাকতে দেখা গেছে। এতে রোগী পরিবহনে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

চন্দ্রা, মৌচাক, সফিপুর ও কালিয়াকৈর এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, প্রতিটি পাম্পের সামনে দীর্ঘ যানবাহনের সারি। অনেক চালক রাতভর অপেক্ষা করেও গ্যাস পাননি।

সিএনজি চালক আব্দুল মালেক বলেন, সকাল থেকে লাইনে আছি, এখনো গ্যাস পাইনি। যাত্রী নিয়ে রাস্তায় বের হতে পারছি না, আয়-রোজগার বন্ধ হয়ে গেছে।

অ্যাম্বুলেন্স চালক সোহেল রানা বলেন,রোগী নিয়ে দ্রুত হাসপাতালে যেতে হয়। কিন্তু গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে।

ঢাকাগামী প্রাইভেটকারের যাত্রী রেজাউল করিম বলেন,পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরে পাম্পে অপেক্ষা করছি। গ্যাস সংকটের কারণে ভোগান্তির শেষ নেই।

চন্দ্রা এলাকার উইনার সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রাজিব ইসলাম বলেন,জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহ প্রায় বন্ধ রয়েছে। ফলে গ্রাহকদের ফিরিয়ে দিতে হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, জনদুর্ভোগ কমাতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে পরিবহন খাতে আরও দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ