ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৯ মে ২০২৬

সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

সংবাদ প্রকাশের পর পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

‎প্রকাশিত সংবাদের প্রতিবাদ কোটি টাকার সম্পদের মালিক’ সংবাদটি মিথ্যা ও মানহানিকর- নাইমুল ইসলাম

সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুর নিউজ ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাহারোলে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড  গাঁজার গাছ জব্দ

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা

লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ

‎সরাইলে উন্নয়ন ও জনসেবার বিষয়ে মতবিনিময় সভা ‎জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজের আহ্বান রুমিন ফারহানার। ‎

‎সরাইলে উন্নয়ন ও জনসেবার বিষয়ে মতবিনিময় সভা ‎জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজের আহ্বান রুমিন ফারহানার।

‎জাহাঙ্গীর আলম ‎জেলা প্রতিনিধি ‎ব্রাহ্মণবাড়িয়া :-রুমিন ফারহানা ‎ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির  সাবেক আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

‎সভায় বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন,‎“জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

‎তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ দ্রুত পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সরকারি সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

‎মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরাইল উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

‎সরাইলে উন্নয়ন ও জনসেবার বিষয়ে মতবিনিময় সভা ‎জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজের আহ্বান রুমিন ফারহানার। ‎

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

‎সরাইলে উন্নয়ন ও জনসেবার বিষয়ে মতবিনিময় সভা ‎জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে কাজের আহ্বান রুমিন ফারহানার।

‎জাহাঙ্গীর আলম ‎জেলা প্রতিনিধি ‎ব্রাহ্মণবাড়িয়া :-রুমিন ফারহানা ‎ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির  সাবেক আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

‎সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

‎সভায় বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন,‎“জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

‎তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ দ্রুত পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সরকারি সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

‎মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরাইল উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে সক্ষম হবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ