মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে কেশবপুরে মানববন্ধন
ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং সম্মানজনক আচরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ফারিয়ার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ, বিসিডিএস সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন (এসকেএস ফার্মাসিটিক্যাল), সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (বিকন ফার্মাসিউটিক্যাল), সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল (এরিস্টোফার্মা)সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ফারিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিজাম উদ্দিন (বিকন ফার্মাসিউটিক্যাল)।
সভাপতির বক্তব্যে উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ সহযোদ্ধা। অথচ নানা প্রতিকূল পরিবেশে তাদের কাজ করতে হয়। পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”
সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “দেশের স্বাস্থ্যসেবার অগ্রগতিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
উপদেষ্টা মোঃ সোহেল হাসান আইদ বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা উচ্চশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। তাদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ন্যায্য অধিকার, পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন