ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী — এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে ২০২৬) সকাল থেকে কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও মিনি স্টেডিয়ামের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ ফারিয়া শাখা। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা অত্যন্ত অপমানজনক ও মর্যাদাহানিকর। তারা বলেন, আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত মানুষ। মাস্টার্স পাস করে এই পেশায় এসে যদি আমাদের দালাল বলা হয়, তাহলে তা আমাদের আত্মমর্যাদায় আঘাত হানে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পেশার মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা অথবা অতিরিক্ত সময় কাজের জন্য ওভারটাইম প্রদান, চাকরির বয়স অনুযায়ী গ্র্যাচুইটির হার বৃদ্ধি, প্রতিবছর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে টি.এ/ডি.এ বিল বৃদ্ধি এবং মোট বেতনের ন্যূনতম ৬০ শতাংশ বেসিক স্যালারি নির্ধারণ, চাকরির পাঁচ বছর পূর্ণ হলে মোটরসাইকেল বা যানবাহন সুবিধা প্রদান এবং কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হলে ক্ষতিপূরণ হিসেবে কোম্পানির পক্ষ থেকে ১০ লাখ টাকা প্রদান নিশ্চিত করা।

বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। মানববন্ধনে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন এবং দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ