ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

পীরগাছায় জনতার মুখোমুখি এমপি আখতার হোসেন তৃণমূলের সমস্যা শুনে উন্নয়ন পরিকল্পনায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস

রংপুরের পীরগাছা উপজেলার সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি জনতার মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তৃণমূল পর্যায়ের মানুষের মতামত, অভিযোগ ও উন্নয়ন চাহিদা জানতে ব্যতিক্রমধর্মী ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ মে) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক মানুষ অংশ নেন। সভায় স্থানীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও সেচ সংকট, বেকারত্ব, নদীভাঙন ও জলাবদ্ধতাসহ নানা জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এলাকাবাসী।

এ সময় সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জনগণের প্রতিটি বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সে লক্ষ্যে মাঠপর্যায়ে মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের সুযোগ সৃষ্টি করায় এলাকাবাসী সংসদ সদস্যের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এ ধরনের আয়োজন জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পীরগাছায় জনতার মুখোমুখি এমপি আখতার হোসেন তৃণমূলের সমস্যা শুনে উন্নয়ন পরিকল্পনায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ