ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট এবং পটুয়াখালী সদর হাসপাতালের পৃথক আয়োজনে দিবসটি উদযাপিত হয়। সকালে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক হেলথ নার্স (ডিপিএইচএন) কাজল রানী দাস। নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মাহমুদা সুলতানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর জোছনা রানী, ফাতেমা বেগম, রুবিনা ইয়াসমিন এবং ডিপিএইচএন মমতাজ খানমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অন্যদিকে, পটুয়াখালী সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগেও পৃথক একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আর্তমানবতার সেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেলের অবদান স্মরণ করে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালিতে জন্মগ্রহণ করা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সম্মানার্থেই ১৯৭৪ সাল থেকে বিশ্বব্যাপী এই দিনটি আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়ে আসছে। পটুয়াখালীর নার্সিং কর্মকর্তারা পেশাগত নিষ্ঠা ও সেবার মানসিকতা বজায় রাখার শপথের মধ্য দিয়ে দিবসটি অতিবাহিত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ