ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

কচুয়া কড়ইয়ায় যুবকদের মসজিদমুখী করতে আল-হিকমাহ সোশ্যাল কমপ্লেক্সের উদ্যোগে বৈঠক ও দাওয়াতি আয়োজন

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

বাউফলে বিএনপি নেতার ওপর হামলা, আসামি ১৩ কিশোর

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

এইচ এম রাহুল ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে জামায়াত সবসময় জনগণের পাশে থাকবে।ইউনিয়ন আমীর মোক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা উলামায়ে মশায়েখের জেলা সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য আকবর হোসাইনসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপজেলা আমীর ড. হাবিবুর রহমান ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পুরুষ সদস্য ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর নাম ঘোষণা করেন। পুরুষ সদস্য প্রার্থীরা হলেন— বাহার আলী, মেহেদী মুরসালিন, সাব্বির আহমেদ, আক্তারুজ্জামান, আবুল কাশেম, শাহাজান আলী, মোসলেম উদ্দিন, ফারুক হোসেন ও এমদাদুল হক। সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মায়াজান, নাজমা ও নিলিমা খাতুনের নাম।

অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান মোঃ আবুবকর ও মোঃ আকবর হোসাইনের নাম ঘোষণা করেন। এ ঘোষণা ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হায়দার আলী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ