ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারীর

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। এসময় তিনি সীমান্ত হত্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর এলাকায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। সফরকালে নিহত কলেজছাত্র মুরসালিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে শহীদ পরিবারগুলোকে নিয়ে ঢাকায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দেশে একের পর এক সীমান্ত হত্যা ঘটছে, কিন্তু সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন, কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। সীমান্তে এভাবে মানুষ হত্যার ঘটনা চলতে থাকলে সরকারের গদি নড়ে যাবে।স্বরাষ্ট্র মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর উপর দায় চাপাচ্ছে,পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর উপর দায় চাপাচ্ছে,এসব নাটক বন্ধ করতে হবে, জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর লাল চুড়ি পরা দরকার।

এসময় তিনি সাম্প্রতিক সময়ে এলাকায় এক সাংবাদিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও সমালোচনা করেন।বিজিবির সমালোচনা করে তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। তারা নিহতদের ওপর দোষ চাপিয়ে ভারতীয় বক্তব্যের মতো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে। মৃত মানুষের ওপর দায় চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভারতের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ভারতের দাদাগিরি মেনে নেওয়া হবে না। আমরা ক্ষমতায় এলে খন্দকের যুদ্ধের আদলে সীমান্ত এলাকায় খাল খনন করবো, যাতে ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করে গুন্ডামি করতে না পারে।

তিনি পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকাও সমালোচনা করেন এবং সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী লাল চুড়ি পরুন: নাসির উদ্দিন পাটোয়ারীর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ