ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

মোল্লাহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মোঃ রাশেদুজ্জামান, ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই দিনে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, এসএসএন, এসএসি এমও, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় হাইপারটেনশন নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল জোরদার, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তনে কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব হবে এবং হৃদরোগ ও স্ট্রোকজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোল্লাহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ কর্মশালা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ