ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না- অধ্যাপক আনোয়ারুল হক

Post Ads 7
জীবন যুদ্ধে হার মানেনি সালমা

জীবন যুদ্ধে হার মানেনি সালমা

মনপুরার চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহালের দাবি মনপুরাবাসীর

কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বেখেয়া'লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমা মৃত্যু বরণ করেছেন

আবির পরিচালিত নয়াবাদ-- তিতাস থিয়েটার ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত হলো।

হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের  জিরো টলারেন্স

বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।

তরুণদের আস্থার প্রতীক সাইফুল ইসলাম মানিক, চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি

Post Ads 2

পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Post Ads 3

পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Middle Post Content 1

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রচার জোরদার করার লক্ষ্যে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মে, ২০২৬) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

Middle Post Content 2

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনি ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘ফ্যামিলি কার্ড’কর্মসূচির আওতায় বর্তমানে দেশের ১৪টি এলাকার ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। পটুয়াখালী জেলাতেও এই সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

Middle Post Content 3

কৃষিখাতকে আধুনিক করতে ডিজিটাল স্মার্ট কৃষক কার্ড' চালুর বিষয়টি সভায় গুরুত্বের সাথে জানানো হয়। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি বিশেষ সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে: সুলভ মূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি।

Middle Post Content 1

সহজ শর্তে ঋণ এবং সরাসরি সরকারি ভর্তুকি গ্রহণ।আবহাওয়া ও বাজার দর সংক্রান্ত তাৎক্ষণিক তথ্য।এছাড়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে, যা থেকে সারা দেশের প্রায় ১২ লক্ষ কৃষক সরাসরি উপকৃত হবেন।

Middle Post Content 1

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার প্রাথমিক ধাপ হিসেবে 'এক কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের অংশ হিসেবে গত এপ্রিল মাস থেকে দেশব্যাপী জরিপ ও খনন কাজ শুরু হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Middle Post Content 1

জেলা তথ্য অফিস পটুয়াখালী গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ১৫০টি ভিডিও প্রদর্শনী, ১০টি উঠান বৈঠক এবং ৭০টি অনলাইন প্রচার অন্তর্ভুক্ত। সভায় বক্তারা বলেন, সরকারের এই জনমুখী উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।

Middle Post Content 1

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি-র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোঃ শাহাদাত হোসেন। পরিচালক সমাজসেবা অধিদপ্তর এস এম শাহজাদা। পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ শহিদুল ইসলাম। পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন। এসময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ