ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মহিলা দলের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায়ের দিকনির্দেশনা

বরানগরের বি টি রোডে লরির থাকায় মৃত দুই স্কুল ছাত্র- আহত বাবা -এলাকায় উত্তেজনা।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে রাউজানে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

যমুনা নদীতে উচ্চস্বরে গান বাজানো ও উচ্ছৃঙ্খলতা: মাঝিসহ ৩ জনের জরিমানা, মুচলেকা

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রম উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ রিয়ায এলাহী রাজন: গাইবান্ধা জেলা প্রতিনিধি:- গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

 এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুশফিকুর রহমান এবং জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহমাদ আবীর। এছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 তথ্য অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর সুরক্ষা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সরকারের গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয়।

এসময় বক্তারা আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যাত্রীসেবায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়াও বাজারে জাল টাকার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, সচেতনতামূলক প্রচারণা এবং সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও জনসচেতনতামূলক বার্তা জনগণের মাঝে কার্যকরভাবে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সরকারের চলমান উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

গাইবান্ধায় গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রম উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ