ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ  তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

হরিরামপুরে দূর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত।

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, বসতঘরে ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ধনবাড়ী উপজেলার ইসপিঞ্জরপুর গ্রামে রোববার গভীর রাতে ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বন্যা আক্তার (২৮) ধনবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী বন্যা আক্তার দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তার দেবর ফরমান আলী (৩৮), দেবরের স্ত্রী যুথী বেগম (৩৩) এবং যুথীর ভাই সুমন মিয়া (২৮)-এর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গত শনিবার বিকেলে শিশুদের লিচু পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা বন্যা আক্তারের বসতঘরের টিনের বেড়া ভাঙচুর করে এবং উঠানের পেয়ারা গাছসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় রোববার রাত আনুমানিক পৌনে ১টার দিকে ফরমান আলী ও তার সহযোগীরা আবারও বন্যা আক্তারের বাড়িতে গিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। শব্দ পেয়ে দরজা খুলতেই অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এ সময় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকার ছিল। ধস্তাধস্তির শব্দ শুনে ঘর থেকে ভাতিজি মাফি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় আইনের আশ্রয় নিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বন্যা আক্তার।

ভুক্তভোগী বন্যা আক্তার বলেন, “আমার স্বামী বিদেশে থাকায় তারা প্রায়ই আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। বাড়িঘর ভাঙচুর করেছে, আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ