ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

নিকলীতে ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগীতা

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক  কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন  অনুষ্ঠিত

কাপাসগোলা মহিলা কলেজে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম :-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চকবাজার এলাকায় প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে দুটি শিক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা এবং প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন হওয়া প্রকল্প দুটি হলো— ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ সড়কের উন্নয়ন কাজ এবং কলেজের প্রশাসনিক ভবনের ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প।

অনুষ্ঠানে মেয়র বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই। আধুনিক ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। কাপাসগোলা মহিলা কলেজের সড়ক উন্নয়ন ও ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো যত উন্নত হবে, শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহও তত বাড়বে। আমরা চাই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে।”

চসিক সূত্রে জানা যায়, সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৬০৬ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের রাস্তা উঁচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে।

অন্যদিকে কলেজ ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮ লাখ টাকা। প্রকল্পের আওতায় ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত চারটি ফ্লোর সম্প্রসারণ করা হবে। প্রতিটি ফ্লোরে ৫টি করে মোট ২০টি আধুনিক ক্লাসরুম নির্মাণ করা হবে। প্রতিটি ফ্লোরের আয়তন হবে প্রায় ৬ হাজার বর্গফুট।

অনুষ্ঠানে চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নাজমা বিনতে আমিন এবং কলেজ গভর্নিং বডির সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য দেন কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাক্তার সরওয়ার আলম চসিকের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, শাফকাত বিন আমিন এবং সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

কাপাসগোলা মহিলা কলেজে ৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ