ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

বোদায় রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, ১০ পরিবারের দুর্ভোগ-প্রশাসনের হস্তক্ষেপ চান শাহীন আলম

বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

নান্দাইলে বসতঘর নির্মাণে প্রতিবেশীর বাধা, ছাদ ঢালাই কাজ বন্ধে ১০ লাখ টাকার ক্ষতি।

কদমতলীতে এতিম পরিবারের জমি দখলের অভিযোগ রাতের আঁধারে রাস্তা নির্মাণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা।

গাইবান্ধা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ব্যবস্থার আশ্বাস

শিক্ষার মান উন্নয়নে দোহারে ঢাকা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে ৪ ক্লিনিক-হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা, পাইলট হাসপাতালের প্যাথলজি বিভাগ সিলগালা

নীলফামারীতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ রানার, স্টাফ রিপোর্টার:- “সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে নীলফামারীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে ২০২৬ খ্রি.) জেলা তথ্য অফিস, নীলফামারীর আয়োজনে জেলা তথ্য অফিস মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন ও গণসচেতনতামূলক কার্যক্রম বিষয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মোঃ বায়োজীদ হোসেন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র ও জাতি গঠন, সহিংসতা ও দুর্নীতি প্রতিরোধ, বিলবোর্ডের মাধ্যমে স্থানীয় সেবার উন্মুক্ত তথ্য প্রদান, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিল-ঝিল পুনরুদ্ধার, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, নৈতিকতার শক্তি পুনরুদ্ধার, পাহাড় ও সমতলের নৃ-গোষ্ঠীর উন্নয়ন, শিল্প ও সংস্কৃতির বিকাশ এবং সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা তথ্য অফিসার জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশের ৬৮টি তথ্য অফিস কর্তৃক গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত ১৮০ দিনের কর্মসূচির আওতায় ব্যাপক গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ হাজার ২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও টিভিসি প্রদর্শন, ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং, ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ এবং প্রধান উপদেষ্টার ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির ৩৪০টি উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার। এছাড়াও নৈতিকতা উন্নয়ন বিষয়ক ১৪টি সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

নীলফামারী জেলা পর্যায়েও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি জানান, জেলায় ৮০ ইউনিট সড়ক প্রচার, ১৬০টি চলচ্চিত্র প্রদর্শনী, ৯টি উন্মুক্ত ও উঠান বৈঠক, ৪টি লাইভ সম্প্রচার এবং ২টি নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়বুর রহমান (মানিক), অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সুমন, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম সাহেবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

নীলফামারীতে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ