ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‌্যাবের চেকপোস্ট : সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মজলিশপুরের মিরাজ গ্রেফতার।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :- ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-৯ এর অভিযানে ১৯ দশমিক ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. মিরাজ মিয়া (২৮)। এসময় তার ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ গাঁজা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আনা হচ্ছে। পরে রাত ৮টার দিকে সদর উপজেলার শিমরাইলকান্দি এলাকায় বিজয়নগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কে চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজির ভেতরে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি তা বহন করছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগর সড়কে র‌্যাবের চেকপোস্ট : সাড়ে ১৯ কেজি গাঁজাসহ মজলিশপুরের মিরাজ গ্রেফতার।

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ