ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ  তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগ

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

হরিরামপুরে দূর্গাপুর কৃষকদের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠিত।

জীবননগরে ৭৫ বোতল ‘উইনসেরেক্স’ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক এক জন

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ আর নেই

মোল্লাহাটে ক্লপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গভীর রাতে ক্লপসিবল গেটের তালা ভেঙে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গৃহকর্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে উপজেলার ছোট কাচনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহকর্ত্রী মুক্তা (৪২)'কে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কাচনা গ্রামের দুবাই প্রবাসী রাসেল ফকিরের দালান ঘরের ক্লপসিবল গেটের তালা ভেঙে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে তছনছ চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ সময় গৃহকর্ত্রী মুক্তা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা জানান, মুক্তার মাথায় অন্তত ৩টি এবং ডান হাতে ২টি গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যা তার অবস্থা আশঙ্কাজনক করে তুলেছে।

ডাকাতির সময় চিৎকার-চেঁচামেচি শুনে পাশের বাড়ির আল মামুন পরিবারের সদস্যদের নিয়ে বের হতে গেলে দেখতে পান, তার ঘরের বাইরের দরজায় তালা লাগিয়ে দিয়ে গেছে ডাকাতরা, যাতে কেউ বের হয়ে প্রতিরোধ করতে না পারে।

এদিকে, ঘটনার মাত্র একদিন আগে উপজেলার কাহালপুর গ্রামে ৬টি মাছের ঘের থেকে এক রাতেই মাছ চুরির ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে বাস্তবতার নিরিখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে ক্লপসিবল গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ