ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে - হাজী চানমিয়া বেপারী

মোঃশাহজালাল সুমন ,তুরাগ ঢাকা : খেলাধুলা মানুষের মনকে ভালো রাখে। একমাত্র খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে।” — এমন মন্তব্য করেছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। বৃহস্পতিবার রাতে তুরাগের রানাভোলা ইসলামাবাদে  স্থানীয় তরুণদের উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো-র স্মরণেআয়োজিত জমজমাট মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ ধরনের সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং বলেন, “তুরাগ এলাকায় খেলাধুলার উন্নয়ন ও তরুণদের ক্রীড়ামুখী রাখতে আমরা সবসময় সার্বিক ও আর্থিকভাবে পাশে থাকবো। 

তরুণরা যেন নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে, সেজন্য আমরা তাদের উৎসাহিত করবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা। ৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানাভোলা ইসলামাবাদ ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আমজাদ হোসেন, ছাত্রনেতা কাউসারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

ফাইনাল খেলায় রাজাবাড়ি রয়েলস টিম ও রানাভোলা একাদশ মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজাবাড়ি রয়েলস টিম নির্ধারিত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানাভোলা একাদশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। একের পর এক উইকেট হারিয়ে দলটি ৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান করতে সক্ষম হয়। এর ফলে ১৫ রানের জয় নিয়ে রাজাবাড়ি রয়েলস টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে - হাজী চানমিয়া বেপারী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ