ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

বিজয়নগর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ, মানবতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা ধারণ করে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিংগারবিল ইউনিয়ন এলাকার পশ্চিম মেরাসানী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মাতা আলম চান বিবি। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে এলাকাবাসী জানান।

তিনি বলেন, “আমি বিজয়নগর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চোরাকারবারি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমি দৃঢ় প্রতিজ্ঞ। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে গরিব-দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবো। জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমি সাধারণ একজন সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। বিজয়নগর উপজেলার প্রতিটি ইউনিয়নে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

নির্বাচনী কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, “আমার নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের কালো টাকা বা অপসংস্কৃতির আশ্রয় থাকবে না। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। দলীয় পরিচয়ের চেয়ে মানুষের মূল্য অনেক বেশি। জনগণই সকল ক্ষমতার উৎস।”

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন।

সবশেষে তিনি বিজয়নগর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বিজয়নগর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হেকিম ডাক্তার মোহাম্মদ আলী নেওয়াজ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ