ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

সোনাই নদী থেকে কোটি কোটি টাকার অবৈধ বালু লুট হুমকির মুখে রাবার ড্যাম,ও বিলুপ্তির পথে কয়েকটি গ্রাম'

চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো।

অসুস্থ প্রবীণ কর্মীর পাশে সংসদ সদস্য আব্দুস সাত্তার, খোঁজখবর ও সমবেদনা

জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী সুধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত।

কাগজে-কলমে ৩০০ শিক্ষার্থী, বাস্তবে ফাঁকা শ্রেণিকক্ষ

সোশ্যাল মিডিয়ার গুজব প্রতিরোধে শুধু টেকনিক্যালি নয় সামাজিক সচেতনতাও বৃদ্ধি করতে হবে, বিটিআরসি চেয়ারম্যান

আখাউড়ায় খাসির মাংস না পেয়ে বিয়ে ভেঙে দিলেন জাপান প্রবাসী যুবক।

গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

সিলেটে কে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে নিতে সরকারের মহাপরিকল্পনা হুমায়ুন কবির

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি : সিলেটকে আন্তর্জাতিক মানের আধুনিক জনপদে রূপ দিতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, সিলেটকে আন্তর্জাতিক পর্যটন ও আকাশ যোগাযোগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে ওসমানীনগর উপজেলার নিজ গ্রামে দলীয় নেতাকর্মী, এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, সিলেট-কক্সবাজার সরাসরি বিমান রুট চালুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সিলেটের আকাশ যোগাযোগ সম্প্রসারণের কার্যক্রম এগিয়ে চলছে। চীনের গুয়াংঝুসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে এবং পর্যটন শিল্প ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রবাসীদের নিরাপত্তা ও হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের জায়গা-জমি ও বসতভিটা দখল, চাঁদাবাজি এবং পারিবারিক বিরোধজনিত অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে এবং এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট-২ আসনসহ পুরো সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা খাত এবং অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সাংবাদিকদের উদ্দেশে হুমায়ুন কবির বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও সাহসী ভূমিকা পালন করতে হবে। কোনো সাংবাদিক সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার হলে সরকার তার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সিলেটে কে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে নিতে সরকারের মহাপরিকল্পনা হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ