ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মনপুরা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা উপজেলা প্রতিনিধি:- ভোলা জেলার মনপুরা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, সভাপতি, ভোলা জেলা ওলামা বিভাগ এবং সাবেক আমির, মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল মামুন (নাহিদ), চেয়ারম্যান, মনপুরা আইডিয়াল একাডেমি, মনপুরা, ভোলা এবং মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি, মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু সুফিয়ান, আমির, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী; মাওলানা শাহে এমরান, আমির, ১নং মনপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী; মাওলানা মতিউর রহমান, সভাপতি, মনপুরা উপজেলা যুব বিভাগ; মাওলানা জামালউদ্দিন, সভাপতি, ২নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং মাওলানা শাজাহান, সেক্রেটারি, ২নং হাজিরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে অংশগ্রহণ করতে পারেননি মাওলানা আমিনুল ইহসান জসিম, আমির, মনপুরা উপজেলা জামায়াতে ইসলামী।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইয়াসিন আরাফাত, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং মোঃ ছিয়াম, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত নেতৃবৃন্দ, কর্মী ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, “ঈদ আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ত্যাগের শিক্ষা দেয়। ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। আমাদের সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো আত্মত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করতে পারলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।”

পরে বক্তারা পবিত্র ঈদুল আযহার শিক্ষা, ত্যাগের আদর্শ, ইসলামী মূল্যবোধ এবং সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মনপুরা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ