ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম পুরাতন গীর্জার অবৈধ'হোটেল সাউদিয়া’উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করলেন জেলা প্রশাসন

সাংবাদিককে মামলা ছাড়াই পুলিশি হয়রানির অভিযোগ

পুলিশের করা সন্ত্রাস বিরোধী মামলায় আসামী বিএনপি-জামায়াতের লোক, প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি

বাউফলে বিএনপি নেতার ওপর হামলা, আসামি ১৩ কিশোর

কুড়িগ্রামে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদক জব্দ, আটক ১

‘জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্ব আজও গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং উন্নয়নের পথে জাতিকে অনুপ্রাণিত করে। তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

আজ ৩০মে শনিবার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতেও অসামান্য অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশগঠনের দর্শন ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

‘জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ