ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১।

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ নৌযানকে জরিমানা।

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের লাইফ মেম্বার হলেন মোছাব্বির হাসান সজীব

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র-পুলিশ সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

RDDC-এর Brand Ambassador (Marketing) হিসেবে নিয়োগ পেলেন মিসেস লিসা খাতুন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

মুহাঃ আশরাফুল ইসলাম,মনপুরা উপজেলা প্রতিনিধি:-ভোলা জেলার মনপুরা উপজেলায় ইসলামী আদর্শে উজ্জীবিত, নৈতিকতাসম্পন্ন ও দায়িত্বশীল ছাত্রসমাজ গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মনপুরা উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সংগঠনের দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে হাফেজ মুহাম্মদ আরিফ বিল্লাহ-কে আহ্বায়ক, মুহাম্মদ আবরার ইউসুফ লাবিব-কে যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ আনোয়ার-কে সদস্য সচিব এবং মুহাম্মদ সোলাইমান-কে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ছাত্রসমাজ নানামুখী সংকট, নৈতিক অবক্ষয় ও বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এ পরিস্থিতিতে ইসলামী আদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের আলোকে ছাত্রদের সুসংগঠিত করে একটি সুশৃঙ্খল, আদর্শিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও নৈতিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা, সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ এবং মনপুরার সর্বস্তরের ছাত্রদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে মনপুরা উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সকল দায়িত্বশীলের জন্য দোয়া করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে তাদের দ্বীনের খেদমত, ছাত্রসমাজের কল্যাণ এবং সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সফলতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ