ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুর নবজাতকের ডিএনএ সংগ্রহ, প্রতিবেদন মিললেই পরবর্তী আইনি ব্যবস্থা

পঞ্চগড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত;বিজয়ী হলেন যারা!

কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ

সরিষাবাড়িতে দুই সন্তানের জননীকে নিয়ে গোপন বাসায় ধরা সাবেক পুলিশ সদস্য, এলাকায় তোলপাড়

উখিয়ায় বিশ্বমানব পাচার প্রতিরোধ দিবস পালিত

আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

চল্লিশা বাইপাসে মর্মান্তিক প্রাণহানি: হাসপাতালে ও নিহতদের বাড়িতে ছুটে গেলেন এমপি আনোয়ারুল হক

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণা সদরের চল্লিশা বাইপাস মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের মা-মেয়েসহ চারজন নিহত হওয়ার ঘটনায় হাসপাতালে ও নিহতদের বাড়িতে ছুটে গেছেন নেত্রকোণা সদর-বারহাট্টা (নেত্রকোণা-২) আসনের সংসদ সদস্য এবং নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে একই পরিবারের মা-মেয়েসহ তিনজন এবং অটোরিকশার চালক নিহত হন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক দ্রুত নেত্রকোণা ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে যান। সেখানে তিনি নিহতদের মরদেহের খোঁজখবর নেন, আহতদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের নিহতদের দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি নিহতদের পরিবারের সদস্যদের ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নেত্রকোণাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চল্লিশা বাইপাসে মর্মান্তিক প্রাণহানি: হাসপাতালে ও নিহতদের বাড়িতে ছুটে গেলেন এমপি আনোয়ারুল হক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ