ডেইলি বাংল সংবাদ
Post Ads 1
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না- অধ্যাপক আনোয়ারুল হক

Post Ads 7
জীবন যুদ্ধে হার মানেনি সালমা

জীবন যুদ্ধে হার মানেনি সালমা

মনপুরার চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্পেটিং রাস্তা বহালের দাবি মনপুরাবাসীর

কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বেখেয়া'লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমা মৃত্যু বরণ করেছেন

আবির পরিচালিত নয়াবাদ-- তিতাস থিয়েটার ১৪ বছর পূর্তি অনুষ্ঠিত হলো।

হাবিলাসদ্বীপ প্রতিবাদ সভায় পটিয়া থানার ওসি জিয়া-চুরি ডাকাতি মাদক কর্মকাণ্ডের  জিরো টলারেন্স

বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।

তরুণদের আস্থার প্রতীক সাইফুল ইসলাম মানিক, চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি

Post Ads 2

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

Post Ads 3

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

Middle Post Content 1

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার ৮ নম্বর ফতেপুর ইউনিয়নের হাসনপুর (শান্তিপুর) গ্রামের বাসিন্দা শুকুর আলী (৭০)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Middle Post Content 2

এ ঘটনায় আহতের ভাই মোঃ সুরুজ মিয়া বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বনতিয়শ্রী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি শুকুর আলীর পথরোধ করে। পরে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Middle Post Content 3

লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলার একপর্যায়ে শুকুর আলীর বাম হাত ভেঙে যায়। এছাড়া মাথা, ঘাড়, পিঠ, বুক, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রাণ বাঁচাতে তিনি নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেখানে গিয়েও হামলার শিকার হন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

Middle Post Content 1

পরিবারের সদস্যরা আহত অবস্থায় শুকুর আলীকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

Middle Post Content 1

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত ব্যক্তির বাম হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Middle Post Content 1

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Middle Post Content 1

তবে সংবাদ লেখা পর্যন্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Post Ads 5

আপনার মতামত লিখুন

Post Ads 6
Post Ads 10
পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২২ জুন ২০২৬

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

মদনে বৃদ্ধের ওপর হামলার অভিযোগ: ভেঙে দেওয়া হলো হাত, ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক বৃদ্ধের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন উপজেলার ৮ নম্বর ফতেপুর ইউনিয়নের হাসনপুর (শান্তিপুর) গ্রামের বাসিন্দা শুকুর আলী (৭০)। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের ভাই মোঃ সুরুজ মিয়া বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বনতিয়শ্রী উত্তরপাড়া এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি শুকুর আলীর পথরোধ করে। পরে পূর্ব বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, হামলার একপর্যায়ে শুকুর আলীর বাম হাত ভেঙে যায়। এছাড়া মাথা, ঘাড়, পিঠ, বুক, কোমর ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রাণ বাঁচাতে তিনি নিকটস্থ একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেখানে গিয়েও হামলার শিকার হন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

পরিবারের সদস্যরা আহত অবস্থায় শুকুর আলীকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত ব্যক্তির বাম হাত ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তবে সংবাদ লেখা পর্যন্ত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ