ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক সিটি রেল স্টেশন এলাকায় রেলগাড়ির রেললাইন মেরামতের বিশেষ গাড়ি মালামাল চুরির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (৩১ মে) দিবাগত গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। 

আটককৃত যুবকের নাম মোশাররফ হোসেন (২৮)। তিনি কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার মোজাম্মেল হকের ছেলে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) রাত আড়াইটার দিকে হাইটেক সিটি রেল স্টেশনে লাইনে দাঁড় করিয়ে রাখা একটি রেললাইন মেরামতের গাড়ির ভেতরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় গাড়ির ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল খোলার শব্দ পেয়ে স্টেশনের এক কর্মচারী তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন। চুরির বিষয়টি টের পেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেলওয়ের কর্মচারীরা ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। 

স্থানীয় বাসিন্দারা মমিন জানান, এই রেল স্টেশনটি থেকে এর আগেও একাধিকবার রেলওয়ের বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও এবার চোর হাতেনাতে আটক হওয়ায় এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরেও রেল স্টেশনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। 

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রেললাইন মেরামতের গাড়ি থেকে মালামাল চুরির সময় এক যুবককে কর্মচারীরা হাতেনাতে আটক করেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ