ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :- দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ১জুন সোমবার  দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে  এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে দুগ্ধ খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম। 

এছাড়াও এ জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ এই খাতকে আরও শক্তিশালী করছে। তিনি নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি তাঁর বক্তৃতায়  বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আর্থিক উন্নয়নে দুগ্ধ খামার একটি কার্যকর ওসম্ভাবনাময় ক্ষেত্র। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তাগন  নিরাপদ দুধ উৎপাদন, দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং দুগ্ধ খাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ