ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

কচুয়ায় মসজিদ-মাদ্রাসার সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকি

মানিকগঞ্জে কেমিক্যাল দিয়ে জিলাপি বানানোর অভিযোগ, তথ্য সংগ্রহে করতে গিয়ে সাংবাদিককে মবের শিকার।

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাজিপুরে আল-জামিয়াতুল মাদানিয়া কনসিডিয়াম মাদরাসায় বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম

পীরগাছায় গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

চট্টগ্রামে সাংবাদিক হাসানুর জামান বাবুকে প্রাণনাশের হুমকি কোতোয়ালি থানা জিডি

রাজশাহীতে অস্ত্র সহ আটক ২

রাজশাহীতে অস্ত্র সহ আটক ২

রাজশাহীতে অস্ত্র সহ আটক ২

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক ব্যক্তিকে আটক করা হয় ।

 প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু ।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার কার্যক্রম শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে অস্ত্র সহ আটক ২

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ