ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :- তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে "মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা"। জেলার ঐতিহ্যবাহী হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বুধবার (৩ জুন)  বিকেল ৪টায় সারওয়ার জাহান লিটনের একক উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করে । আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. মাজহারুল ইসলাম তরু, সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন, চাঁপাই চিত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল উদ্দিন, সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু প্রমুখ। প্রধান অতিথি গৌতম কুমার বিশ্বাস বলেন,    মাদকবিরোধী কর্মকাণ্ডে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। এদিকে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সারওয়ার জাহান লিটন। সম্প্রতি ৯৬ ব্যাচের ৩০ বছরপূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করতে এসে তিনি উপস্থিত সবাইকে এই মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সরওয়ার জাহান লিটনের গান উপভোগ করতে এবং প্রিয় হরিমোহন স্কুল মাঠে একটি প্রাণবন্ত সন্ধ্যা কাটাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মাদকমুক্ত, সচেতন ও সংস্কৃতিমনস্ক সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। “আমি আসছি, আপনি আসবেন তো?”—এই আহ্বান এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ