ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন

শান্তিগঞ্জ   (সুনামগঞ্জ) প্রতিনিধি শফিকুল ইসলাম :- সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক তার স্বজনদের সঙ্গে মহাসড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে গাড়িটি আটক করা সম্ভব হয়। এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ