ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

মো তুহিন মোল্লা :নড়াইল প্রতিনিধি; নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবুল কালাম আজাদ পাখির (৭২) ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে এ হামলার ঘটনা। পরে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।এরপর উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে। 

আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছিলেন তিনি। এ সময় কিছু লোক ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি কার্যালয়ের বাইরে এসে জানতে চান, কিসের কাঠ রাখা হচ্ছে। কাঠ রাখা ওই ব্যক্তি তাকে বলেছেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখা হয়েছে।’ এই কথা শুনে নিজ কার্যালয়ে গিয়ে বসেন তিনি।

এরপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আছাদুজ্জামানসহ তার লোকজন এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আবুল কালাম আজাদ পাখির। এতে চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বিএনপি নেতা আছাদুজ্জামান বলেছেন, ‘আমি কেন তাকে (ইউপি চেয়ারম্যান) মারতে যাব? শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখছিলেন। পাখি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করতে দিবেন না তিনি। তাই পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখতে বাধা দিয়েছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি।’

তবে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন জানান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ৫ আগস্টের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন।এবং বিগত সময়ের নির্বাচনে তিনি স্বতন্ত্র আনারস  প্রতীক  নিয়ে নির্বাচন করেন।  তিনি নলদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেছেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ