ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

মানি লন্ডারিং অভিযোগে জমি জব্দ, টানানো হলো সাইনবোর্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:  মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেরিয়াটা গ্রামের মিন্টু মিয়া ও তার স্ত্রী সীমা বেগমের স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করেছে আদালত। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বাউসী মৌজায় ক্রোককৃত জমিতে সাইনবোর্ড টানিয়ে সম্পত্তি সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিনিয়র স্পেশাল জজ মো. আবু শামীম আজাদের স্বাক্ষরিত এক আদেশে তফসিলভুক্ত সম্পত্তির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ সিআইডির পক্ষে অতিরিক্ত আইজিপি (সিআইডি), ঢাকাকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়।

আদালতের আদেশ অনুযায়ী, সীমা বেগমের নামে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় থাকা ৬ শতাংশ জমি এবং মিন্টু মিয়ার নামে সরিষাবাড়ীর বাউসী মৌজায় থাকা ১১ শতাংশ জমির বিরুদ্ধে ক্রোক পরোয়ানা কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

এ সময়  সিআইডি জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এসআই শিব্বির আহমেদ, এসআই মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। তারা আদালতের নির্দেশনা অনুযায়ী জমি পরিমাপ করে ক্রোককৃত সম্পত্তি চিহ্নিত করেন এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের আদেশ অনুযায়ী ক্রোককৃত সম্পত্তি বিক্রয়, হস্তান্তর বা দখল পরিবর্তন আইনত নিষিদ্ধ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিগুলো আদালত নিযুক্ত তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মানি লন্ডারিং অভিযোগে জমি জব্দ, টানানো হলো সাইনবোর্ড

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ