ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা আজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা সিএনজি, মাহিন্দ্র, বেবিট্যাক্সি, অটোরিকশা ও মিশুক সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম আজিজের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমে অংশ নেন। এ সময় পরিবহন শ্রমিক ও চালকদের সঙ্গে কথা বলে যাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নেতৃবৃন্দ জানান, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগ থেকেই তারা মাঠে কাজ করছেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

তারা আরও বলেন, কোনো চালক যাতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন এবং যাত্রীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে যানজট কমিয়ে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজিজুল ইসলাম আজিজ বলেন, “জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ করছি। ঈদে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ঈদ-পরবর্তী যাত্রীসেবায় মাঠে শ্রমিক দল নেতা আজিজুল ইসলাম আজিজ, ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসনে বিশেষ উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ