ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তীব্র ধিক্কার ও ন্যাক্কারজনক অপকর্মের প্রতিবাদ

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে  মরদেহ

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রেণে সরকারের ভূমিকা  মোটেও সন্তোষজনক নয়----মুহাম্মদ হাফিজুর রহমান

হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

কাহারোলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ: নেপথ্যের সত্যতা কী?

*ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে নতুন পরিচালক-আলহাজ্ব মনিরুজ্জামান সরকার*

হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি হত্যার অভিযোগ? পাথারকান্দিতে উত্তেজনা, মিথ্যা মামলার আশঙ্কার দাবি

নিজস্ব প্রতিবেদক:- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পাথারকান্দি গ্রামে উজ্জ্বল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের তথ্য সামনে আসছে, অন্যদিকে ঘটনাটিকে হত্যা মামলায় রূপান্তরের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল মিয়া। পরে তাকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, হাসপাতালের চিকিৎসা নথি ও পুলিশি সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের বিষয়টি উল্লেখ রয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মৃত্যুকে হত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে একই গ্রামের বাসিন্দা মো. রফিক তালুকদার অভিযোগ করেন, উজ্জ্বল মিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, এ ঘটনায় তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উজ্জ্বল মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে নিরীহ মানুষকে হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করা উচিত বলেও তারা মত দেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।           এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কোনো মৃত্যুর ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা হবে। তদন্ত ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলা সমীচীন নয়।

স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনাটি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে চিকিৎসা নথি, পুলিশি প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে সত্য উদঘাটন করা হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

হার্ট অ্যাটাকে মৃত্যু নাকি হত্যার অভিযোগ? পাথারকান্দিতে উত্তেজনা, মিথ্যা মামলার আশঙ্কার দাবি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ