ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

৫৮ দিনের নিষেধাজ্ঞা সফল করতে অ্যাকশনে কোস্ট গার্ড: পটুয়াখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধি: সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত ৫৮ দিনের বিশেষ নিষেধাজ্ঞা সফল করতে মাঠে নেমেছে কোস্ট গার্ড। সরকারি এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীতে গভীর রাতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৪৭ লাখ ১৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।

গতকাল ৫ জুন (শুক্রবার) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও দেশের মৎস্য ভাণ্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। মাছের বংশবৃদ্ধির জন্য এই সময়কাল অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হওয়ায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর "অ্যাকশনে" রয়েছে প্রশাসন।

কোস্ট গার্ড জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে সামুদ্রিক মাছ পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনী। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ১০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ এবং ২ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে বাসের চালক ও হেল্পারদের কাছ থেকে ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে মুচলেকা নিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।

অভিযান শেষে পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ও জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং সরকারের এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় তাদের এই ধরনের কড়া নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

৫৮ দিনের নিষেধাজ্ঞা সফল করতে অ্যাকশনে কোস্ট গার্ড: পটুয়াখালীতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ