ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৩ জুন ২০২৬

নওগাঁয় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ব্ল্যাকমেইলের অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে।

পীরগাছায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ব্যাপক অনিয়ম: ফলাফল বাতিল ও পুনঃপরীক্ষার দাবিতে স্মারকলিপি

চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন; সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম

পাষন্ড পিতার হাতে নিস্পাপ দুই শিশুসন্তান খুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন চরনারচর ইউপি সাবেক চেয়ারম্যান রতন ও আজিজুল

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, ক্রেস্ট পেলেন এসপি আবু সাইম

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন ।

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ=১৩ জুন ২৬ ইং। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৩ জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড আরাজী-পলাশবাড়ী সংযোগ খাল বাঁধের উভয় পাশে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সাদিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ ডাকবাংলো চত্বর, রিভার ভিউ উচ্চ বিদ্যালয় এবং পুরাতন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বৃক্ষরোপণের উদ্বোধন ।

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ