ডেইলি বাংল সংবাদ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-মানবতার সেবায় রক্তের বন্ধনকে শক্তিশালী করার প্রত্যয়ে পথচলা স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিট পেরিয়েছে গৌরবময় পাঁচটি বছর। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার সকাল ১০টায় শহরের ফুলকুড়ি ইসলামী একাডেমির হলরুমে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ওয়ালিদ হাসান মাইনুল সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ডাঃ বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুড়ি ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ আব্দুল আহাদ, চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ মুনিরুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ আবুল বাশার, মোঃ জমশেদ আলী, সিনিয়র সাংবাদিক মোঃ ফয়সাল, মোঃ জহুরুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কাটা হয় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। কেক কাটার সেই মুহূর্তে যেন ভেসে ওঠে গত পাঁচ বছরের অসংখ্য স্মৃতি—রাতের আঁধারে জরুরি রক্তের খোঁজে ছুটে চলা, অসহায় রোগীর মুখে স্বস্তির হাসি, আর মানবতার ডাকে সাড়া দেওয়া শত শত তরুণের আত্মত্যাগ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান কেবল একটি সামাজিক কাজ নয়, এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক অনন্য প্রকাশ। চ্যারিটি ব্লাড ইউনিট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে। সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, রক্তের অভাবে যেন কোনো মায়ের কোল খালি না হয়, কোনো সন্তান যেন তার প্রিয়জনকে হারিয়ে না ফেলে এই স্বপ্ন নিয়েই চ্যারিটি ব্লাড ইউনিটের পথচলা। আগামী দিনগুলোতেও মানবতার কল্যাণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেক কাটার পর অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষার এমন ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। অতিথিরা বলেন, রক্তদান যেমন একটি জীবন বাঁচায়, তেমনি একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বয়ে আনে সুস্থ ও সুন্দর পৃথিবীর বার্তা।

অনুষ্ঠানটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে সম্পন্ন হয়। মানবতার জয়গান গেয়ে, মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে চ্যারিটি ব্লাড ইউনিট নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে। পাঁচ বছরের এই যাত্রা কেবল একটি সংগঠনের নয়, এটি অসংখ্য মানুষের ভালোবাসা, বিশ্বাস ও মানবতার এক অনন্য ইতিহাস।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ