ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পঞ্চগড়ে গৃহবধূ শাহানাজের রহস্যজনক মৃত্যু: সিআইডির তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে  মহা মিছিল,

পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ

নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে  চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে যৌন নিপীড়নের প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

কুমিল্লায় গত তিন বছরে ১০ ও ৬০ বিজিবির অভিযানে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ ;পুরো গ্রাম জলাশয়ে পরিনত

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়নে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা প্রতিনিধি:- গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর এলাকার ঐতিহ্যবাহী আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ দীর্ঘদিন ধরে নিচু হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।

 এ অবস্থার অবসানে মাঠের জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 এ লক্ষ্যে মাঠে মাটি ভরাট, উচ্চতা বৃদ্ধি এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিদ্যালয়ের এ মাঠটি শুধু শিক্ষার্থীদের খেলাধুলার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা-সংশ্লিষ্ট কর্মসূচি এবং সামাজিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

কিন্তু দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মাঠটির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা সারা বছর নির্বিঘ্নে খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। 

একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় সচেতন মহল বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। 

তারা আশা প্রকাশ করেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হলে দাড়িয়াপুরের ঐতিহ্যবাহী আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ পুনরায় শিক্ষার্থী ও এলাকাবাসীর বিভিন্ন শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

দাড়িয়াপুর আমানউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ