ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের কঠোর অবস্থানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্রটি আরো জানায়, সম্প্রতি ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে গিয়ে মাটি কাটার স্থানে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। কিন্তু প্রশাসনের ওই অভিযানের পরও অভিযুক্ত চক্রটি পুনরায় একই স্থানে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে মাটি কাটা শুরু করেছে।

অভিযোগ রয়েছে, জামবাড়ীয়া ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবাধে মাটি কাটা নিষিদ্ধ। তবুও আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে মাটি কাটা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এভাবে কৃষিজমির মাটি অপসারণ অব্যাহত থাকলে ভবিষ্যতে জমির উর্বরতা হ্রাসসহ কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, “গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের দাবি, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ ছাড়া অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয় বলে তাদের মতামত ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব!

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ