ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬

আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণ

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন

পাঁচবিবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ( সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

মনপুরায় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান

সরিষাবাড়ীতে বসত-বাড়িতে হামলা-লুটপাট, দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

সন্দেহ প্রবণতা এক ধরনের মানসিক রোগের লক্ষণ

মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ.এস.এম হামিদ হাসান​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯জুন) বিকাল ৫ টায় মসূয়ার ঐতিহাসিক মুগদিয়া বাজারে এই মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাজে ​মাদকের ভয়াবহতা রোধে যুবসমাজকে সচেতন করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই মাদকবিরোধী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন-এর প্রাণবন্ত সঞ্চালনায় ও মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আরিফুর রহমান কাঞ্চন, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপি, আশরাফুল হক দাদন, সভাপতি কটিয়াদী পৌর বিএনপি,​ভিপি কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপি, সাজেদুর রহমান সজল সরকার,সাধারণ সম্পাদক, কটিয়াদী পৌর বিএনপি, শফিকুর রহমান বাদল, সহ-সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপি,​মো.রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), কটিয়াদী মডেল থানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ও আঞ্চলিক বিএনপির শীর্ষনেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা ও  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জালাল উদ্দিন বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। একে রুখতে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রফিকুল ইসলাম মাদক নির্মূলে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

বক্তারা আরো বলেন-​"মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। তরুণ প্রজন্মকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।"

ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদকের নীল দংশন থেকে তরুণ প্রজন্মকে রক্ষার আহ্বান জানান। 

সভায় কটিয়াদী উপজেলা, পৌর ও মসূয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবসমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মসূয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ