ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফণা তুলে আতঙ্ক ছড়ানো বিষধর সাপ, আতঙ্কে পুরো এলাকা; উদ্ধার অভিযানের দাবি এলাকাবাসীর

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে একটি ফণা তোলা বিষধর সাপের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শনিবার (২০ জুন ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে আলী আহাম্মদ মাস্টার ও তাঁর ছোট ভাইয়ের বাড়ির মাঝের সরু রাস্তার পাশে সাপটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আলী আহাম্মদ মাস্টারের ভাতিজা সৌরভ সাপটিকে দেখতে পেয়ে ছবি ধারণ করেন। পরে সাপটিকে নিরাপদে তাড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে একটি হাতিয়ার আনতে গেলে ফিরে এসে দেখেন, সাপটি আর সেখানে নেই। এরপর থেকেই পরিবারের সদস্যসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্যমতে, সাপটি ফণা তুলে ফোঁসফোঁস শব্দ করছিল, যা দেখে তারা ভীত হয়ে পড়েন। সাপটি কোথায় লুকিয়ে আছে তা জানা না যাওয়ায় বাড়ির শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা মদন উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বন বিভাগ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার প্রতি দ্রুত ঘটনাস্থলে এসে সাপটি শনাক্ত ও নিরাপদে উদ্ধার করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, “আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। সাপটি এখনও আশপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও বিশেষজ্ঞদের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করা জরুরি।

এলাকার সচেতন মহলও জনসাধারণকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা, নিজে ধরার চেষ্টা না করা এবং দ্রুত স্থানীয় প্রশাসন বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ছবির ভিত্তিতে এটি গোখরা জাতীয় সাপ বলে ধারণা করা হলেও, বিশেষজ্ঞের পরীক্ষা ছাড়া সাপের প্রজাতি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ফণা তুলে আতঙ্ক ছড়ানো বিষধর সাপ, আতঙ্কে পুরো এলাকা; উদ্ধার অভিযানের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ