ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ওসমানীনগর সাদিপুরে বিএনপির মনোনয়ন চান ১২ নেতা

পাকেরহাটে অনুমোদনহীন ডেন্টাল চিকিৎসক রফিকুলকে ৩০ হাজার টাকা জরিমানা

নিকলীতে ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগীতা

ক্লাসমুখী করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বড় পদক্ষেপ: দিনে বন্ধ কোচিং,স্কুলে মোবাইল নিষেধ

কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক  কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক

বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বগুড়ার আলোকিত সন্তান মাসুম বিল্লাহ

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মদন প্রেসক্লাবে ওসি–সাংবাদিক মতবিনিময়: মাদকমুক্ত মদন গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেছেন মদন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দীন করিম। রোববার (২১ জুন) বিকেলে উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিক ও পুলিশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমকালের উপজেলা প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল লতিফ মোতাহার, দৈনিক ইনকিলাবের মদন প্রতিনিধি মোশাররফ হোসেন বাবুল, বিবিসি নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, সাংবাদিক আলী উসমান, আঙ্গুর রহমান, আব্দুল কাইয়ুম, রায়হান তালুকদার, আব্দুল্লাহ আল রোমান, মোহন মিয়া এবং জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় সাংবাদিকরা বলেন, মদন উপজেলায় মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সবার। পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

জবাবে নবাগত ওসি মো. সালাউদ্দীন করিম বলেন, মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সঠিক ও সময়োপযোগী তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমনে পুলিশ আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।

তিনি বলেন, "মাদক ও জুয়ার বিরুদ্ধে মদন থানা পুলিশের অবস্থান সম্পূর্ণ আপসহীন। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও বলেন, সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মদন গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মদন প্রেসক্লাবে ওসি–সাংবাদিক মতবিনিময়: মাদকমুক্ত মদন গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ