ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল,

ইসকন অন্নমিত্র ফাউন্ডেশন এর মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।‌

জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি

পীরগাছায় বাংলাদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন: ওসি সেলিম মালিককে ফুলেল শুভেচ্ছা

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে শাসন করতে চাইলে জাতি কাউকে ক্ষমা করবে না— এমপি আতাউর রহমান বাচ্চু

স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও সায়ীত্বশীলকরন পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ২১/০৬/২০২৬ ইং রবিবার চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী এবং মাদক মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। রবিবার (২১ জুন) রাতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামী দর্শনা শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ প্রভাত আলম (৩২) এবং মাদক মামলার আসামী দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন টাওয়ারপাড়ার শাহজাহানের ছেলে মোঃ ওয়াসিম হোসেন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছিল। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত এই দুই আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রভাত আলম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। 

অন্যদিকে, মোঃ ওয়াসিম হোসেনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে মামলা চলমান রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিলেন।

দর্শনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার, ২১ জুন ২০২৬ তারিখে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, "চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশে অপরাধমুক্ত দর্শনা গড়তে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। নাশকতা, মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ