ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

জমি জটিলতার মাঝেও কচুয়ায়

জমি জটিলতার মাঝেও কচুয়ায় "জসীম টাওয়ার" প্রকল্পে বৃদ্ধাশ্রম, হসপিটাল ও এতিমখানার স্বপ্ন - জমি পরিমাপ সম্পন্ন'

পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের  সৌজন্যে সাক্ষাৎ

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় সোহেল আরমান চৌধুরী রোকন কে

খানসামায় ৯২০ বস্তা সার জব্দ, বিএডিসি ডিলারের বিরুদ্ধে মামলা

বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড়, ক্ষতি ৮ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১, পলাতকদের খুঁজছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি:- চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহীদ মিনারের পেছনে রেললাইনের পাশের একটি টিনের বাউন্ডারিঘেরা স্থানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কয়েকজন ব্যক্তি গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিদের অধিকাংশই দেয়াল টপকে পালিয়ে যায়। তবে আরিফ নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি মাদক বিক্রেতা নন; বন্ধুদের সঙ্গে সেখানে বসে মাদক সেবন করছিলেন। তিনি আরও দাবি করেন, চাঁদপুরের ওয়ারলেস এলাকার সুমন নামে এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করা হয়েছে।

পুলিশ আরিফকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। মাদকের টাকা জোগাড় করতে অনেক আসক্ত চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। ফলে মাদক নিয়ন্ত্রণ করা গেলে সমাজে অপরাধ প্রবণতাও কমে আসবে।

মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন মহল। কোনো এলাকায় মাদক বিক্রি, চোরাচালান বা সেবনের তথ্য জানা থাকলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় থানা কিংবা গণমাধ্যমকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

সচেতন নাগরিকদের মতে, সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ করা, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকাসক্তদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ১, পলাতকদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ