ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

মদনে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক কৃষি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নতুন প্রত্যয়

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের কৃষি, গ্রামীণ রূপান্তর, পুষ্টি, কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও সহনশীলতা উন্নয়ন কর্মসূচি (পার্টনার)-এর আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মদন, নেত্রকোনার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নেত্রকোনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাকিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল হাসান বলেন, বর্তমান সরকার কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি কৃষকদের সরকারি কৃষিসেবা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, পিন্টু ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের মতামত, অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠি শেষে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধি এবং সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মদনে কৃষকদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক কৃষি, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে নতুন প্রত্যয়

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ