ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

বেতার শিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও সংগীত শিল্পী কিশোর কুমারের ৯৭ তম জন্ম দিবস পালিত হল।

রাণীশংকৈলে নারীদের  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ।

কেরাণীগঞ্জের কলাতিয়ায় পরিবেশ রক্ষায় চারা বিতরণ: উদ্বোধনে এমপি আমান

বাঁশখালীতে ৮ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজন আটক, নিরপেক্ষ তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের  দাবিতে মানববন্ধন

বদলগাছীতে স্কুলের প্রধান শিক্ষক  কর্তৃক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, স্কুলে অগ্নিসংযোগ ও ভাংচুর

ইমাম প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশন থেকে পেলেন সুদমুক্ত ঋণ

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ  প্রতিনিধি:-বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা আতাউর রহমান ইমাম প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করে তিনি এলাকায় উদাহরণ সৃষ্টি করেছেন। তার এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।

জানা গেছে, আতাউর রহমান ইমাম প্রশিক্ষণ শেষে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন খাতে বিনিয়োগ করে বর্তমানে ৪টি পোল্ট্রি ফার্ম, ১টি রাইস মিল, একটি গরুর খামার, একটি হোমিও ফার্মেসি এবং সেচপাম্প পরিচালনা করছেন। তার এসব উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, বরং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আতাউর রহমানের হাতে সুদমুক্ত ঋণের চেক তুলে দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফুল্লাহ নিজামী। উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ।

এ সময় উদ্যোক্তা আতাউর রহমান বলেন, সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে তিনি তার ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান। ভবিষ্যতে তিনি মুড়ির ফ্যাক্টরি, ফুড বেকারি, ছাগলের খামারসহ আরও কয়েকটি নতুন উদ্যোগ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন।

স্থানীয়রা জানান, ইমাম প্রশিক্ষণ নিয়ে একজন ধর্মীয় ব্যক্তিত্বের এমন সফল উদ্যোক্তা হয়ে ওঠা অন্যদের জন্যও অনুপ্রেরণার বিষয়। যথাযথ সহায়তা পেলে আতাউর রহমানের মতো আরও অনেকেই আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ইমাম প্রশিক্ষণ নিয়ে সফল উদ্যোক্তা আতাউর রহমান, ইসলামী ফাউন্ডেশন থেকে পেলেন সুদমুক্ত ঋণ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ