ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন  মেয়র প্রার্থী আতিকুর রহমান শাহীন

বারহাট্টায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পুলিশ কমিশনার অজয় নন্দ,পার্ক সার্কাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026, উদ্বোধন করলেন ।

ঢাকার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু

শ্রীপুরে দল থেকে বহিষ্কার হয়েই দুধদিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপি কর্মী

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে পীরগাছায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর)প্রতিনিধি :- লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের মধ্যে আধুনিক আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পীরগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে উপজেলার মমতাজ প্লাজা চত্বরে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, ব্যাংক কার্ড ব্যবহার, বাংলা কিউআর (QR) কোড এবং মোবাইল অ্যাপভিত্তিক লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান করা হয়। একই সঙ্গে ক্যাশলেস ব্যাংকিং বিষয়ে একটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার ডেপুটি জুনিয়র অফিসার রুবেল মিয়ার সঞ্চালনায় এবং পীরগাছা শাখার ম্যানেজার মাছুমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন, পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আরিফ মাহমুদ এবং স্থানীয় ব্যবসায়ী নাজিফা ফার্নিচারের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “ডিজিটাল রূপান্তরের এ যুগে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করবে। পূবালী ব্যাংকের এ উদ্যোগ স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে পীরগাছা শাখার ম্যানেজার মাছুমা আক্তার বলেন, “একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু ব্যাংকিং সেবা নয়, ডিজিটাল আর্থিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছি।”

তিনি আরও জানান, ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার, পিওএস মেশিন পরিচালনা, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ পরিশোধ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ পাবেন।

আলোচনা সভায় ক্যাশলেস লেনদেনের গুরুত্ব, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সুবিধা এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 স্থানীয় ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বিস্তারে ব্যাংকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে পীরগাছায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ