ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কুমিল্লায় সোনালী ব্যাংকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার মানহানি ও অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলন

জৈনা বাজারে সুদের টাকার জন্য শিশু সন্তান বিক্রির চেষ্টা আর এক নারীর মাথা ফাটালো খুলনার 'লাকি', তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপরও চড়াও

বেড়াতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ধুনটে নিখোঁজ ১৬ বছরের সিফাতুল্লাহ, খোঁজে দিশেহারা পরিবার

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সাইবার স্পেসে মাদকের বিরুদ্ধে কঠোর আইন: মৃত্যুদণ্ডের বিধান, নারায়ণগঞ্জে জুনে ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা

দক্ষিণ রাউজানে কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি): চট্টগ্রামের রাউজান উপজেলা-এর ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির-এ প্রথমবারের মতো দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে বুধবার (২৪ জুন) আয়োজিত এ পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও ভক্তিমূলক এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় শ্রীশ্রী মা গঙ্গা পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সমবেত প্রার্থনা, রাজভোগ নিবেদন, ভোগ আরতি, নামকীর্তন এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে সকাল ৯টা থেকে শুরু হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত ভক্তবৃন্দের অংশগ্রহণে নামকীর্তন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ ও আস্বাদনের ব্যবস্থা করা হয়। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

গীতাপাঠ পরিবেশন করে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করেন সাগর মহাজন, যিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতন-এর পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিনব্যাপী এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দ ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য নারী-পুরুষ ও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি দোলন কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার,শুভাশীষ  চক্রবর্ত্তী, সুজন দাশ,সুজন দে, প্রণব চক্রবর্তী, বিপ্লব মহাজন, শ্যামল তালুকদার, শিক্ষক টিপু কান্তি দে, দোলন মহাজন, প্রদীপ্ত তালুকদার, রিতা চক্রবর্তী, রত্না বিশ্বাস, রাজু দে, প্রিয়ন্তু তালুকদার, সৌরভ বৈদ্য, আনন্দ বৈদ্য সহ মন্দির পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আয়োজিত এই শ্রীশ্রী মা গঙ্গা পূজা দক্ষিণ রাউজানের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহত্তর পরিসরে উদযাপিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ, যুবক-যুবতীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানে কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ